মালদা

সেলাই মেশিনের সুচ ভাঙ্গার অভিযোগ তুলে চার বছরের শিশুকে মারধোরের প্রতিবাদ করায় মায়ের নাক কাটলো প্রতিবেশী

সেলাই মেশিনের সুচ ভাঙ্গার অভিযোগ তুলে চার বছরের শিশুকে মারধোরের প্রতিবাদ করায় মায়ের নাক কাটলো প্রতিবেশী|ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর থানার সুলতান নগর এলাকায়| আক্রান্ত গৃহবধূ আনবারি বিবি ভরতি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে|মূল অভিযুক্ত সুকুরা সেখ সহ মোট পাঁচজনের বিরুদ্ধে হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত গৃহবধূর স্বামী সেখ সাজ্জাদ| তদন্তে পুলিশ|

            আক্রান্ত গৃহবধূ স্বামী জানান, তার ছোট চার বছরের শিশুকে সেলাই মেশিনের সুচ ভাঙ্গার অভিযোগে মারধর করে তার প্রতিবেশী। কিন্তু তার ছেলে সেই কাজকরেনি। এই কথা বলতে গিয়ে প্রতিবেশী চাকু দিয়ে তাঁর স্ত্রীর নাক কেটে দেয়। সে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।